দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ‘ভিত্তি’ নেই বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। তবে যে কোনো ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
র্যাব অধিনায়ক বলেন, আমরা এ মুহূর্তে এমন কোনো থ্রেট দেখছি না। তবে যে কোনো সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। আমরা আশা করি, অপরাধীরা এ ধরনের সাহস করবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
পড়ুন: বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে এক নতুন অধ্যায়ে বাংলাদেশ
আর/


