বিজ্ঞাপন

জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, দখলমুক্ত করতে অভিযোগেও মিলছে না ন্যায়বিচার

দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জমিতে জোরপূর্বক ইরি ধান আবাদের অভিযোগ পাওয়া গেছে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মহব্বতপুর মাদ্রাসা মোড় এলাকার আলহাজ¦ তোজাম্মেল হকের ছেলে স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার মো. নুর আলম (৪৮) এর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

জমি দখলমুক্ত করতে ও আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোতয়ালী থানায় পৃথকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী দিনাজপুর শহরের দক্ষিণ রামনগর এলাকার মৃত এম শামসুর রহমানের ছেলে মো. সাজ্জাদুর রহমান (৪৯)। অভিযোগ করেও এখন পর্যন্ত ন্যায় বিচার পাননি তিনি।

তিনি অভিযোগে উল্লেখ করেছেন, দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর মৌজার তফশীলভুক্ত ২১৪ শতক সম্পত্তি তিনি এবং তার অপর ৪ ভাই ও ৪ বোন পৈত্রিক ওয়ারিশ সূত্রে পেয়েছে। সকল ভাই-বোনের মৌখিক সম্মতিক্রমে তিনি গেল ৫ বছর যাবৎ জমিটি আমার কর্মচারী একই এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে মো. কাশেম আলী (৬৫) ও মো. কাশেম আলীর ছেলে মো. ফিরোজ হোসেন (২৫) কে দিয়ে চাষাবাদ ও ভোগ-দখল করে আসছে। সেইসাথে উক্ত জমির ফসল হতে আয়কৃত টাকা ভাই-বোনদেরকে নিয়মিত প্রদান করে আসছেন বলে জানিয়েছেন অভিযোগে।

সাজ্জাদুর রহমান অভিযোগে বলেন, গেল ২০২৩ সালে তার বড় ও মেজ ভাই মারা যাওয়ার পর সবাইকে নিয়ে বণ্টনের বিষয়টি আলোচনা চলমান ছিল। এমন সময় তার অংশীদারকে উল্টাপাল্টা বুঝিয়ে চলতি ইরি মৌসুমে স্থানীয় মেম্বার নূর আলম ভুক্তভোগীর কাজের লোকদের ভয় দেখিয়ে জোরপূরক দখলিও জমিতে ধান বোপন করেন। এ ঘটনার সাথে সাথে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন চলতি বছরের ৮ ফেব্রুয়ারী। এমনকি জাতীয় নির্বাচন শেষে কোতয়ালী থানার পর অনলাইনের মাধ্যমে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী সাজ্জাদুর রহমান। অভিযোগ ট্রাকিং নাম্বার (০০১৬৭২৬৭৪৬৪৭০০০০১)।

ভুক্তভোগী অভিযোগে আরও বলেন, মেম্বার নুর আলম তার ফৌজদারি অপরাধ ঢাকতে বিভিন্ন ছলছাতুরিসহ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এর প্রতি প্রভাব বিস্তারের মাধ্যমে অপরাধ ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় ভুক্তিভোগীর বড় বোন সাবিরা সুলতানা মেম্বার নুর আলমকে নিয়ে থানায় আপোষের জন্য বসার জন্য বলা হলে সে আপোষ করবে না, উল্টো হুমকি দেয় যে, জমির মধ্যে পা দিয়ে দেখিয়েন। অথচ গেল ২৯ মার্চ ভুক্তভোগী আপোষের জন্য মেম্বার নুর আলমের ডান হাত মোস্তাফিজুরকে হোয়াটসঅ্যাপে কল দিলে ৫ লাখ টাকা দিলে সমাধান হতে পারে মর্মে জানানো হয়।

তাই ভুমিদস্যু এই মেম্বার নুর আলমের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানসহ তার জমি দখল মুক্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।

পড়ুন- যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে : ইরানের প্রেসিডেন্ট

দেখুন- হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন