বিজ্ঞাপন

হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। মোট ১০৮টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান। রোববার (৩ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (২ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইনসের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

পড়ুন: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৮

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন