বিজ্ঞাপন

মেহেরপুরে টিনের চালা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় টিনের চালা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারচারা বাজারে খোকন আলীর টিনের ঘরের চালা মেরামতের কাজ করছিলেন এনামুল হক। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন:ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

দেখুন:ইস্তাম্বুল: সোশ্যাল মিডিয়ার ছবির মতোই জাদুকরী? | 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন