সরকারি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি অপচয় ও দুর্নীতি রোধে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সোমবার (৪ মে) দুপুরে ডিসি সম্মেলনের অংশ হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আগে যেমন চলেছে, এখন আর সেভাবে চলার সুযোগ নেই। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমাও সীমাহীন নয়।
তিনি আরও বলেন, ২০১৭ সালে নেওয়া কিছু প্রকল্প এখনো চলমান রয়েছে। এসব প্রকল্প একাধিকবার সংশোধন করা হয়েছে এবং ব্যয়ও বেড়েছে। প্রকল্প বাস্তবায়নে যেসব বাধা তৈরি হচ্ছে, সেগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে এবং কীভাবে সেগুলো কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।
পড়ুন: প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনে এগিয়ে বিজেপি
আর/


