বিজ্ঞাপন

ঢাবির মুহসীন হলে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে হল সংসদ ও শিবিরের সঙ্গে ব্যানার টানানোকে কেন্দ্র করে মুহসীন হল শাখা ছাত্রদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে হলের মূল ফটকে হল সংসদের টানানো ব্যানার খুলে ফেলতে যায় হল ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় হল সংসদের নেতাকর্মীরা বাধা দিলে ছাত্রদলের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

জানা গেছে, শাহবাগ থানায় মারধরের ঘটনায় মুহসীন হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস আহত হন। সোমবার (৪ মে) তার হামলাকারী হিসেবে হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিন হোসেনের ছবি সংবলিত একটি ব্যানার হল ফটকে সাঁটানো হয়।

পরবর্তীতে হল ছাত্রদল তা সরিয়ে ফেললে আজ (মঙ্গলবার) পুনরায় এ ব্যানার টানায় হল সংসদ। পরে ছাত্রদল সেটিও ছিঁড়ে ফেলে। তৃতীয়বারের মতো হল সংসদের নেতারা আবার ব্যানার টানায়। এ সময় ছাত্রদল ব্যানার খুলতে আসলে বাধা দেয় হল সংসদ। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : সুপ্রিম কোর্টের চারজন কর্মচারীকে বরখাস্ত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন