১২/০২/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ২০:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সাতক্ষীরা সদরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‍ভোর সাড়ে ৫টায় বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুকনগর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পাটকেলঘাটাগামী একটি মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করার কাজ চলছে।’  

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন