যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্র যাবেন। আর অনুষ্ঠানে যোগ দেবার জন্য বাংলাদেশ থেকে সন্ধ্যায় রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। মহাসচিব বলেন, আমন্ত্রিত হয়ে আমরা যাচ্ছি। সেখানে আলোচনা হবে অনেক বিষয় নিয়ে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি লন্ডন থেকে সেখানে যাবেন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মহাসচিব ও একজন সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।
সন্ধ্যায় ঢাকা থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বিমান বন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমন্ত্র পেয়ে তারা যাচ্ছেন।তিনি সবার কাছে দোয়া চান।
আর দলের সিনিয়র নেতা আমির খসরু জাইমা রহমানের যাবার বিষয়টি পরিস্কার করেন।বলেন তিনি তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন।
জাইমা রহমান কোন রাজনৈতিক কর্মসুচিতে অংশ না নিলেও প্রথমবারের মতো এতবড় একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।বিএনপির পক্ষ থেকে তিনি সদস্যর এ দলে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত
দেখুন:ব্যাংকিং ব্যবস্থায় অস্থিরতার মধ্যেই সুদহার বাড়ালো যুক্তরাষ্ট্র |
ইম/


