বিজ্ঞাপন

আনিসুল হকসহ ৯ জন নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখান।

আনিসুল হক ছাড়াও গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল ও শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টু।

এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হয়। পরে কদমতলী থানার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, বাড্ডা ও কদমতলী থানার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাড্ডা থানার পৃথক মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলাম, সালমান এফ রহমান ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা।

এছাড়া মিরপুর থানার দুটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানার মামলায় শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টু ও কাফরুল থানার দুটি মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এসব মামলায় তাদের নতুন করে গ্রেপ্তার দেখান।

এনএ/

দেখুন: প্রয়াত আনিসুল হককে নিয়ে যা বললেন সালমান এফ রাহমান, আনিসুল হক সিনহা ও রুবানা হক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন