১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সরকারকে পরিস্থিতির উপড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বলল বিএনপি

দেশের চলমান পরিস্থিতির উপড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বতী সরকারের প্রতি আহবান জানাল বিএনপি।এর ব্যত্যয় হলে  সরকারের পরিস্থিতি হুমকির মধ্যে পড়বে বলেও  উদ্বেগ প্রকাশ করে দলটি।বিএনপি বলছে কঠোর ভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভুমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি।গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এসব জানানো হয়।

বিজ্ঞাপন

গণঅভুথ্যানের ৬মাস পর ৫ ফেব্রুয়ারী  পতিত স্বৈরাচার শেখহাসিনার অনলাইনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সন্ধ্যার পর  ধানমন্ডির ৩২নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসবভনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর পর শুধাসদন সহ  সারাদেশে আওয়ামীলীগের নেতাদের বাসা,ব্যাবসায়িক প্রতিষ্ঠান  এবং আওয়ামীলীগ দলীয় অফিস ভাংচুর ও অগ্নি সংযোগ এবং শেখ মুজিবের ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।

দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে প্রায় দুই দিন পর গত রাতে বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানাল বিএনপি।

দলটির জেষ্ঠ্যে যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এমন অবস্থায় উগ্র নৈরাজ্যবাদ গনতন্ত্র বিরোধী দেশী বিদেশী অপশক্তির পাশাপাশি ফ্যাসিস্টদের পুনরুথ্থানের সম্ভাবনা দেখা দিতে পারে।ইতিমধ্যে যার উপসর্গ দৃশ্যমান।

বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার গত ছয় মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমনে প্রতিভাত হয়েছে। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায়, জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে, দেশে–বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

বিবৃতিতে বিএনপি বলছে পতিত ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের স্মৃতিচিহ্ন নিশ্চিহ্ন কিংবা নির্মূলের মধ্যেই ফ্যাসিবাদের মূলোৎপাটন নিহিত নয়। বরং, ফ্যাসিবাদবিরোধী আদর্শিক চিন্তা, শক্তি ও প্রভাবের আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদবিরোধী গণঐক্যকে দৃঢ় ভিত্তি দেয়া এবং জাতীয় ঐক্যের রাজনৈতিক সংস্কৃতির চর্চাই উত্তম পন্থা।

সবশেষে দলটি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলে, অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। তাই, কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি।

পড়ুন:পার্লামেন্টে বিরোধীদের তোপের মুখে মোদি সরকার

দেখুন:বাজেট: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে বরাদ্দ বেড়েছে ৭ শতাংশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন