বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।

তিনি আরও বলেন, অধ্যাপক সি আর আবরার বুধবার শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, তিনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে।

প্রসঙ্গত, ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বর্তমানে শিক্ষা উপদেষ্টার পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : পলাতক দলটি দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন