১১/০২/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গঙ্গার পানিবণ্টন : সফল হলো না বাংলাদেশ-ভারত বৈঠক

গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সফল হয়নি। ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর দুইদিন ধরে বৈঠক চালালেও, কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রথমদিকে সব কিছু ঠিকঠাক এগোলেও, শেষপর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয়। দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কায় গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানিবণ্টন নিয়ে আলোচনা হয় এবং দুই দেশের প্রতিনিধিদলের নেতারা বৈঠকের মিনিটসে সই করেন।

গঙ্গার পানিবণ্টন

দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে, কিন্তু সেই বৈঠকের পর মিনিটসে সই হয়নি। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে, তবে এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। ভারতের পক্ষ থেকে কেউ এ বিষয়ে মুখ খোলেননি, এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনও হয়নি। কোনো মন্তব্য করা হয়নি।

শুক্রবারের বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট এবং সীমান্ত নদীগুলো নিয়ে দুই দেশের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলস্বরূপ, বৈঠকের পর এখনও মিনিটসে সই করা হয়নি, এমনটি সূত্র জানিয়েছে।

গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। সীমান্ত নদী হওয়ার কারণে এসব মেরামতের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। সূত্র জানাচ্ছে, ৭ মার্চের বৈঠকে বাংলাদেশ এই নদীগুলোর মেরামতের কাজ শুরু করতে চেয়েছিল, কিন্তু ভারত এখনও তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি প্রথমে খতিয়ে দেখতে চায়।

তথ্য ভাগাভাগির বিষয়টি আলোচনা হয়েছে এবং ভারত তাতে রাজি থাকলেও তা মিনিটসের খাতায় তোলা নিয়ে সমস্যা দেখা যায়। ফলে, শেষ পর্যন্ত মিনিটস-এ সই হয়নি।

গঙ্গা পানিবণ্টন চুক্তি মেনে পানি ভাগাভাগি হচ্ছে কিনা, তা প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যান প্রতিনিধিরা। এবছর ৪ মার্চ ফারাক্কায় গিয়ে পানি মাপার পর তারা জানান, ভাগাভাগি নিয়ে তারা সন্তুষ্ট। তবে তারা এটাও উল্লেখ করেন, এবছর পানি কম থাকার কারণে দুই দেশই কম পরিমাণ পানি পাচ্ছে।

এরপর, ৬ মার্চ ভারত বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে গঙ্গা পানিবণ্টন, গঙ্গায় কম পানি এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আলোচনার সারাংশে সই করেন ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শরদ চন্দ্র এবং মোহাম্মদ আবুল হোসেন।

সূত্রের জানিয়েছে, সাময়িক জটিলতা কেটে গেলে পরবর্তীকালে সই হতে পারে।

দেখুন:তিস্তা ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে মমতার হুঁশিয়ারি |

পড়ুন:তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে: ড. ইউনূস

এসএম/ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন