বিজ্ঞাপন

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, সক্রিয় থাকবে কতদিন?

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এবং এই বৃষ্টিবালয় সক্রিয় থাকতে পারে বৃহস্পতিবার থেকে সোমবার (২০-২৪ মার্চ) পর্যন্ত বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় চাতক। এটি একটি দুর্বল ক্ষমতাসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি ২০ মার্চ দুপুরের পর হতে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

এই বলয়ে দেশের কোথাও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এটি মূলত একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয়, যার বৈশিষ্ট্য হলো: হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ জমা হবে, তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া বয়ে যাবে। এর পর মাত্র ৫-১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টিপাত হবে এবং তারপর আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের ৪০-৫০ শতাংশ অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে কিছু নির্দিষ্ট ছোট এলাকায় হঠাৎ করে ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এই বৃষ্টিবলয়ে সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ এলাকায় পানি সেচকার্য চালানোর মতো বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সিলেট ও খুলনা বিভাগে, তবে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম ও উত্তর বঙ্গীয় এলাকায়। সর্বাধিক সক্রিয় থাকবে কলকাতা পশ্চিমবঙ্গ এলাকায়। এই বৃষ্টিবলয়ে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি বৃষ্টি হলেও হতে পারে।

এনএ/

দেখুন: ঢাকায় হালকা বৃষ্টি, গরমে কিছুটা স্বস্তি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন