বিজ্ঞাপন

মহাকাশপ্রেমীদের জন্য জু্নে আসছে অ্যানিমেশন মুভি ‘এলিও’

হৃদয় ছোঁয়া গল্প ও বৈচিত্র্যময় চরিত্রের এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসছে অ্যানিমেশন মুভি ‘এলিও’। মহাকাশপ্রেমী এক কিশোরের বিস্ময়কর অভিযানের এই গল্প দর্শকদের নিয়ে যাবে এক চমকপ্রদ কল্পজগতের যাত্রায়।

বিজ্ঞাপন

ছবিটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

আদ্রিয়ান মোলিনা, ম্যাডেলিন শরাফিয়ান ও ডোমি শির পরিচালিত এই ছবির অফিসিয়াল টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। যা অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে।

ছবির কেন্দ্রীয় চরিত্র এলিও নামের এক কিশোর, যার কল্পনার জগৎ সর্বদা মহাকাশ নিয়ে ব্যস্ত। হঠাৎ এক ঘটনাক্রমে সে নিজেকে আবিষ্কার করে এক মহাজাগতিক সংকটের মাঝে, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে। এরপর এলিও তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং এক আন্তগ্যালাকটিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দেয়।

সিনেমাটির গল্প এলিও নামের এক কিশোরকে ঘিরে। যার কল্পনার জগৎ সবসময় ঘুরপাক খায় মহাকাশ নিয়ে। ঘটনাক্রমে একসময় এলিও নিজেকে আবিষ্কার করে মহাজাগতিক এক বিপদের মাঝে, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে। এরপর এলিওকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব গড়তে এবং একটি আন্তগ্যালাকটিক সংকটের মোকাবিলায় নেতৃত্ব দিতে। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। ‘এলিও’ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, এতে রয়েছে পারিবারিক আবেগ, বন্ধুত্ব এবং নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য গল্প। অ্যানিমেশনপ্রেমীদের জন্য এ ছবিটি হতে পারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।

এ সিনেমায় কণ্ঠাভিনয় করেছেন ইয়োনাস কিব্রেব, জোয়ি সালদানা, ব্র্যাড গ্যারেটসহ আরও অনেকে।

এনএ/

দেখুন: মহাকাশে বিশাল আয়না

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন