স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬৩ বছর বয়সী হান ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হন এবং এর ইলেকট্রনিক্স ও মোবাইল ডিভাইস বিভাগের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন


