১০/০২/২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৯ কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি প্রায় শতকোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় ঢাকা-২০ (ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ ও তার স্ত্রী সাহিনা আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন— দুদক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন।

তিনি বলেন, বেনজীর আহমদের নামে মোট ১৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩১ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক ও অন্যান্য খরচ বাদে তার বৈধ উৎস থেকে অর্জিত অর্থ পাওয়া যায় ১৮ লাখ ৬৭ হাজার ৭০ টাকা।

এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা। তার স্বার্থ সংশ্লিষ্ট ১১টি ব্যাংক জমা ও উত্তোলনসহ মোট ৮৪ কোটিও বেশি টাকার হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানে প্রমাণ হয়েছে।

ফলে অনুসন্ধান টিমের সুপারিশে বেনজীর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সাহিনা আহমেদের ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৫৫২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বৈধ উৎস হতে অর্জিত অর্থ পাওয়া যায় ২৫ লাখ ৭৪ হাজার ১৬৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ৯৭ লাখ ৪৭ হাজার ৩৮৫ টাকা।

সাহিনা আহমদ তার স্বামী বেনজীর আহমদের সহায়তায় অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এ সম্পদ অর্জনপূর্বক ভোগ-দখলে রেখেছেন, তা অনুসন্ধানে প্রমাণ হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশে এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরও একটি মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে দুদকের মামলা, সন্দেহজনক লেনদেন ৩১১ কোটি টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন