বিজ্ঞাপন

মার্কিন ২ মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি : পররাষ্ট্র সচিব

সফররত যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানা তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বৈঠকে আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতেও বিশদ আলোচনা হয়েছে। তবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।

এর আগে বিকেল পৌনে ৩টায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এন চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তারা।

সফর শেষের আগের দিন ব‍্যস্ত সময় পার করছেন এই প্রতিনিধি দল। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করেন তারা। অন্যদিকে অ্যান্ড্রু হেরাপের সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারা সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে কথা বলবেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করল চীন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন