বিজ্ঞাপন

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী

নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী নির্বাচিত হয়েছেন। ২৬ এপ্রিল বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সকলের গোপন মতামতের মাধ্যমে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মনজুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।

বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

নরসিংদী সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।

পড়ুন: নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

দেখুন: ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন