বিজ্ঞাপন

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ একাদশে যে পরিবর্তন আসছে, তা শতভাগ নিশ্চিত ছিলো। সিলেট টেস্টে খেলা নাহিদ রানা পিএসএল খেলতে পাড়ি জমিয়েছেন পাকিস্তানে, তার জায়গায় বিসিবির একজনকে নিতেই হতো, সেই স্থানটি পূরণ করলেন আরেক পেসার তানজিম সাকিব।

বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামের এ ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।

সাকিবসহ তিনজন বাংলাদেশের একাদশে ঢুকেছেন। নাহিদ তো নেই-ই, বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় ও নাঈম হাসান। জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন এসেছে ২টি, ভিক্টর নাইয়াউচি ও নায়াশা মায়াভো বাদ পড়ায় ঢুকেছেন ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগা।

এনামুল প্রথম টেস্টের দলে ছিলেন না। ডিপিএলে ধারাবাহিকতা দেখিয়ে দ্বিতীয় টেস্টের জন্য প্রায় তিন বছর পর দলে ডাক পান তিনি। চলমান ডিপিএলে গাজী গ্রুপের হয়ে এই ওপেনার করেছেন ৮৭৪ রান।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাঈম হাসান ও তানজিম সাকিব।

জিম্বাবুয়ে একাদশ
ব্রায়ান বেনেত, বেন কুরান, নিক ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেগ আরভিন, ওয়েসলে মেধেভেরে, তাফাদজওয়া সিগা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা ও ব্লেসিং মুজারাবানি।

বিজ্ঞাপন

পড়ুন : শান্ত-মুমিনুলের লড়াইয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন