২৬/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচুর মোড়ে আমার দেশ পত্রিকার পাঠকমেলার আয়োজনে এই মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন


মানববন্ধনে জেলা পাঠকমেলার সভাপতি সহকারী অধ্যাপক আশরাফুল আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, একুশে টিভির শফিকুল ইসলাম, নয়া দিগন্তের ওমর আলী বাবু, লাখোকণ্ঠের ইসমাইল হোসেন ও সানশাইন পত্রিকার শাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মাহমুদুর রহমান তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ করেছেন, যা একটি গোষ্ঠীর স্বার্থে আঘাত হেনেছে। এ কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তাঁরা।

পড়ুন : জয়পুরহাটে জুলাই অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন