২৫/০২/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৩:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এখনও ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বলেছেন, এখনও ভোটের জন্য দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

দুদু বলেন, যারা বলছে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ-অভ্যুত্থান করেনি, তাদের রাজনীতি বাংলাদেশকে হতাশ করেছে। এই আন্দোলনে যারা কখনও ছিল না, তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদের ছোট করছি না। গণতন্ত্র ফেরত চেয়ে রাস্তায় নেমে মিছিল করার কারণে তাদের কারও নামে মামলা ছিল না। এর জন্য সরকারের সমালোচনা করছি না। ভালো একটা কাজ আপনারা করে যান ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জেতানোর জন্য নির্বাচনের কথা বলছি না। তবে বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার জন্য। কারণ, দলটি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছে আর কেউ করেনি।

মানুষ বিএনপিকে পছন্দ করে জানিয়ে তিনি আরও বলেন, মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পছন্দ করে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। সেটা বিএনপির মধ্য থেকেই আসবে। সেটা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি।

বিজ্ঞাপন

পড়ুন: গণতান্ত্রিক ধারা বজায় রাখাতে নির্বাচনের কোনো বিকল্প নেই: দুদু

দেখুন: ছাত্র আন্দোলনে হেলমেটধারীরা কারা? 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন