১৩/০২/২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৭:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ৪০ মণ ওজনের সম্রাট কোরবানির জন্য প্রস্তুত

দিনাজপুর জেলায় ৪০ মণ ওজনের সবচেয়ে বড় গরু সম্রাট এবার কোরবানির জন্য প্রস্তুত।মালিক দাম রেখেছে ১৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

চিরিরবন্দর উপজেলার জোত সাতনালা গ্রামের মো.আনিসুল হক শাহ ৪ বছর ৮ ধরে সন্তানের মত এই ষাড়টিকে লালনপালন করে বড় করেছেন। আদর করে নাম রেখেছেন সম্রাট। তার ইচ্ছে আসন্ন ঈদে এ গরু বিক্রি করার।

আনিসুল হক শাহ বলেন, আমার নিজস্ব গাভির খামার আছে। প্রায় ৪ বছর ৮ মাস ধরে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় লালন পালন করেছি। সাদা-কালো রঙের এই সম্রাটের উচ্চতা সাড়ে ৭ ফুট ও দৈর্ঘ্য ৯ ফুট। ফিতা পদ্ধতিতে লাইভ ওজন প্রায় ৪০ মণ। গত বছর সম্রাটের ওজন ছিল প্রায় ৩২ মণ। তবে উপযুক্ত দাম না পাওয়ায় সম্রাট কে বিক্রি করা হয়নি।

জলহস্তির মত আকৃতির সম্রাট কে দেখতে বিভিন্ন গ্রামের লোকজনসহ ব্যবসায়ীরা আসছেন। আনিসুল হক দাবি করেন, এ বছর সম্রাটের চেয়ে বড় গরু জেলার মধ্যে দ্বিতীয়টি আর নেই। সম্রাটের খাদ্য তালিকায় রয়েছে খৈল, ভেজানো ছোলা, গমের ভুসি, ভুট্টা, মিষ্টি কুমড়া ও সবুজ ঘাসসহ বিভিন্ন প্রকার পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।

চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী বলেন, দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরুর তালিকায় বর্তমানে এই সম্রাট। ফ্রিজিয়ান জাতের গরুটি লালন পালনে আমরা খামারীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি।

এনএ/

দেখুন: রাজধানীর ২০ হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন