33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

একনেক বৈঠক শেষে উপদেষ্টাদের বৈঠক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাধারণত সাংবাদিকদের নিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনা মন্ত্রী বা উপদেষ্টা। এই রীতি চলমান বহু বছর ধরে। কিন্তু একনেক বৈঠক শেষে এবার ব্রিফ বাতিল করেছে পরিকল্পনা উপদেষ্টা। এরপরই উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক শুরু হয়। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে কাউকে রাখা হয়নি।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত রয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ একনেক সভা পরবর্তী ব্রিফ হবে না। একনেক সভার পরে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে একই সভা কক্ষে। আপনাদের পরবর্তী সময়ে একনেক সভার সারসংক্ষেপ মেইল করে পাঠানো হবে।

বিজ্ঞাপন

গত দুদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়েই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস গেল বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সে ক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। 

অধ্যাপক ইউনূসের এমন ভাবনার কথা গণমাধ্যমে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। নাহিদ ইসলামের মাধ্যমেই প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। 

তবে এই বিষয়টি সামনে আসার পর সব পক্ষ থেকেই প্রধান উপদেষ্টা বরাবার  অনুরোধ জানানো হচ্ছে যে তিনি যেন পদত্যাগ না করেন।

পড়ুন: ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের দাবিতে ৫৭ প্রবাসীর আল্টিমেটাম

দেখুন: কোনো অপরাধ করিনি, তাই শঙ্কিত নই: ড. ইউনূস

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন