বিজ্ঞাপন

জার্মানিতে ছুরি চালিয়ে ১৮ জনকে আহত

জার্মানির হামবুর্গ শহরের ব্যস্ততম রেলস্টেশন সেন্ট্রালে ছুরি হামলার ঘটনায় ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এ ঘটনার দায়ে ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (২৩ মে) সকালে ওই নারী স্টেশনে প্রবেশ করে নির্বিচারে ছুরি হামলা চালান। হামবুর্গ পুলিশ নিশ্চিত করেছে যে তিনি একাই হামলা করেছেন। গ্রেপ্তারের পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয় এবং আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ হামলাকারীর নাম প্রকাশ না করলেও জানিয়েছে, তিনি একজন জার্মান নাগরিক এবং হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার দোবরিন্দ আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির অন্যতম ব্যস্ত রেলস্টেশন, যেখানে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার যাত্রী যাতায়াত করেন।

সম্প্রতি জার্মানিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে, তবে আগের হামলাগুলোর সঙ্গে আশ্রয়প্রার্থী ব্যক্তিরা জড়িত ছিলেন।

এনএ/

দেখুন: ইউনেস্কো ওয়ার্ড হেরিটেজ স্বীকৃত জার্মানির প্রথম স্থাপনা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন