বিদেশের মাটিতে দেশি পোশাক নয়, বরং চমৎকার বিদেশি পোশাকে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
বিজ্ঞাপন

গোলাপি করসেট গাউনে মোহনীয় সৌন্দর্যের ছাপ, যেন হাজারো গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। তার মানানসই রূপটান, এলিয়ে পড়া চুল, কলকা খোঁপা এবং ছিমছাম গয়না সম্পূর্ণ লুককে অনন্য করে তুলেছে।

আলিয়া বেছে নিয়েছিলেন ডিজাইনার ড্যানিয়েল রোজবেরির তৈরি স্ট্রাপলেস গাউন, যা সূক্ষ্ম সিকুইন কাজের মাধ্যমে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তার প্রিয় হালকা প্যাস্টেল রঙের পোশাকের ধারায়ই ছিল এই গাউনের নকশা, যার নিচের অংশ ফুলের পাপড়ির মতো খাঁজযুক্ত।

বলিউড অভিনেত্রী হোটেল মার্টিনেজ থেকে লাল গালিচায় প্রবেশ করেন, প্রথম উপস্থিতিতেই প্রশংসায় ভাসেন। তার অসাধারণ সাজ, ব্যক্তিত্ব, আন্তরিকতা ও সৌন্দর্যে ফ্রান্স মুগ্ধ হয়ে যায়।
এনএ/


