বিজ্ঞাপন

এপ্রিলে সড়কে মৃত্যু ৫৮৩, মোটরসাইকেলেই ২২৯

চলতি বছরের এপ্রিলে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে ২২৯ জনই মোটরসাইকেল আরোহী। এই সময়ে আহত হয়েছেন এক হাজার ২০২ জন বলেও সংগঠনটি জানিয়েছে।

সোমবার (২৬ মে) সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে এ তথ্য জানানো হয়।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে দেশের গণমাধ্যমে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও এক হাজার ২০২ জন আহতের তথ্য প্রকাশিত হয়েছে। এই মাসে রেলপথে ৩৫টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও একজন নিখোঁজ হয়েছেন। এই মাসে সড়ক, রেল ও নৌপথে ৬১০টি দুর্ঘটনায় ৬২৮ জন নিহত এবং এক হাজার ২০৭ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আরও জানায়, এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ এবং নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগে ১৩৮টি, এতে ১৩৬ জন নিহত ও ৩৭৭ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সড়কে ৪১ শতাংশ মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় : যাত্রী কল্যাণ সমিতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন