বিজ্ঞাপন

লিভারপুলের ট্রফি প্যারেডে গাড়ি চাপায় আহত ২৭

ইংল্যান্ডে লিভারপুল প্রিমিয়ার লিগের বিজয় মিছিল চলাকালীন একটি গাড়ি জনতার উপর চাপা দিলে চার শিশুসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৪জন শিশুও রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, “লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষ” একাই এই হামলা চালিয়েছেন বলে তারা বিশ্বাস করেন এবং এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। টেম্পোরারি ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস সাংবাদিকদের বলেন, “আমরা মনে করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে আর কেউ জড়িত নেই। এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়।”

এই ঘটনায় জড়িত ড্রাইভারকে এরইমাঝে আটক করা হয়েছে। আহতদের মধ্যে ২০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে একজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর। অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে গাড়ির নিচ থেকে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি গাঢ় রঙের গাড়ি আচমকাই রাস্তার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ওয়াটার স্ট্রিটের সেই স্থানে লিভারপুল দলের খেলোয়াড়েরা খোলা ছাদের বাসে ট্রফি নিয়ে শহর ঘুরে উদযাপন করছিলেন। আকস্মিক এই গাড়ির ধাক্কায় বেশ কয়েকজনকে হাওয়ায় ভেসে যেতেও দেখা যায়।

একপর্যায়ে গাড়ি থামার পর ক্ষুব্ধ ভক্তরা গাড়িটিকে ঘিরে ধরে জানালা ভাঙতে চেষ্টা করেন বলে জানিয়েছে আলজাজিরা। অবশ্য পুলিশের হস্তক্ষেপে চালকের কাছে যেতে পারেননি সাধারণ ভক্তরা।

পড়ুন: টটেনহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল

দেখুন: ইংলিশ ক্লাব ‘লিভারপুল’ কিনতে আগ্রহী মুকেশ আম্বানি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন