১৩/০২/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প (২য় ফেইস)-এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও উপ-সচিব মোছাঃ জিলুফা সুলতানা জুম প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তব্য দেন।

সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আজাদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা সদর কার্যালয়ের মোঃ মফিজ শরিফ। মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শাহিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নাজিফা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নাইমুর রহমান, প্রতিবন্ধী নেতা মোঃ আশ্রাফ আলম, শশরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর আনাফ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন বলেন, “দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে হবে। না হলে আমাদের অর্থনীতি অর্থবহ ও টেকসই হবে না।”

উপ-সচিব মোছাঃ জিলুফা সুলতানা জানান, এই প্রকল্পের আওতায় প্রতিটি সুবিধাভোগী ১৮ হাজার টাকা করে অনুদান পাবেন। পাশাপাশি, তারা যে পণ্য উৎপাদন করবেন, তা বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে মোঃ নাফিজ শরিফ বলেন, প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন বলেন, বেদে, স্বর্ণকার, কাঠমিস্ত্রী, কামার, কুমার, বাঁশ ও বেত প্রস্তুতকারী পরিবার এবং নাপিতসহ ১০টি প্রান্তিক পরিবারের সদস্যদের দারিদ্র্য থেকে বের করে আনতে পারলে তারা অর্থনৈতিক মুক্তি লাভ করবেন।

এই উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

এনএ/

দেখুন: ভোলায় আনলকিং পোটেনশিয়াল শীর্ষক সেমিনার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন