বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ৬ জুন । মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদ দেখা গেছে।
সৌদিতে চাঁদ দেখা যাওয়ায় আগামী ৫ জুন হবে আরাফাতের দিন। আর ৬ জুন হবে ঈদুল আজহা। জিলহজের চাঁদের মাধ্যমে পবিত্র হজ ও ঈদুল আজহার দিন নির্ধারিত হয়।
এদিকে মালয়েশিয়ায় ঈদের চাঁদ দেখা না গেলেও দেশটির প্রতিবেশী ইন্দোনেশিয়ায় জিলহজের চাঁদ দেখা গেছে। ফলে বিশ্বের বৃহৎ মুসলিম দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহা পালিত হবে।
এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গত সপ্তাহে জানান, আমিরাতের আকাশে ২৭ মে সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে ৩৮ মিনিট অবস্থান করবে। এতে চাঁদটি সহজেই দেখা যাবে।
আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তার এ বিশ্লেষণ ঠিক হলে, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৬ জুন ঈদ হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

