১০/০২/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (৩১ মে) উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী সময়ে আওয়ামী লীগের সৃষ্ট সংকট মোকাবিলা করে দেশকে আলোর পথ দেখিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ মুক্ত করেছিলেন, এবং পঁচাত্তরের পর আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান ছিলেন এক সঙ্কটময় সময়ের সুস্থির মহানায়ক। যুদ্ধ, সংগ্রাম, দেশ গঠন ও সংকট মোকাবেলায় তার অবদান অনুসরণযোগ্য।”

এমরান সালেহ প্রিন্স দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “বিএনপিসহ দেশবাসী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও হতাশার মধ্যে রয়েছে। জাতি জানতে চায়, সরকার আদৌ নির্বাচন দিতে চায় কি না।”

তিনি জাপানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বক্তব্যের সমালোচনা করেন এবং বলেন, “তিনি বিএনপিকে ইঙ্গিত করে যা বলেছেন, তা সত্যের অপলাপ। নিবন্ধনবিহীন দলের প্রতি এত সদিচ্ছা কেন, তা জাতি জানতে চায়।”

আলোচনা সভার আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আযহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদারসহ দলটির নেতাকর্মীরা।

এনএ/

দেখুন: ময়মনসিংহে সন্তোষপুরে ছোট্ট এক বনে পর্যটনের সম্ভাবনা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন