১৩/০২/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০) বিষয়ে লিগ্যাল এইড কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে বাঙ্গীবেচা ঘাট মহল্লায় অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০) বিষয়ে লিগ্যাল এইড কর্মশালায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার বলেন, আমাদের সমাজে পারিবারিক সহিংসতার ঘটনার কথা প্রায়ই শোনা যায়।

বিজ্ঞাপন

দেখা যায়, নারীরা অপরিচিত মানুষের হামলাকে ভয় পায় না, বরং ভয় পায় কাছের প্রিয় মানুষের প্রতিদিনের সহিংসতাকে। তাই যত দ্রুত সম্ভব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পারিবারিক নির্যাতন বন্ধ হওয়া প্রয়োজন। দেশের প্রতিটি নারী ও শিশুর জন্য নিজ গৃহ যাতে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠে, সেটাই মহিলা পরিষদের প্রত্যাশা।

তিনি বলেন, অনেক নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়ে বিষয়টিকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে ধরে নিয়ে চুপচাপ সহ্য করে যান। আবার পারিবারিক সহিংসতার ক্ষেত্রে যে আইনি প্রতিকার আছে, অনেকে সে সম্পর্কে জানেন না। নারী ও শিশুদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় আইনি প্রতিকারের জন্য বাংলাদেশে ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন পাস হয়।
এ আইনের ৩ ধারা অনুযায়ী, পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে, এমন কোনো ব্যক্তির দ্বারা পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়। এ আইন শুধু স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতনসংক্রান্ত নয়। বরং পরিবারের যেকোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়া হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, বাঙ্গীবেচা ঘাট পাড়া কমিটির সদস্য রাবেয়া বেগম, মিমি, শাপলা, কলি, পারুল, মিনারা প্রমুখ।

পড়ুন: দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

দেখুন: দিনাজপুরে ১০ দিনেও থামছে না গরুর মৃত্যু

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন