১০/০২/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দেশি গরুর দাপটে জমজমাট বিভিন্ন জেলার পশুর হাট

কোরবানিকে ঘিরে দেশি গরুতেই জমজমাট দেশের বিভিন্ন জেলার পশুর হাট। এবছর সরবরাহ বেশি থাকায় দাম নিয়ে অভিযোগ কিছুটা কম। তবে পুরোদমে বেচাকেনা জমে উঠেতে আরও দুয়েকদিন সময় লাগবে মনে করেন বেপারিরা।

বিজ্ঞাপন

ঝালকাঠির সুগন্ধিয়া হাটে জমে উঠছে কোরবানির পশুর বাজার। সকাল থেকেই ট্রাক ও ট্রলারে করে পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। স্থানীয় গরুর পাশাপাশি সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোর থেকেও এসেছে পশু।

হাটে দেশি গরু বেশি, ক্রেতার উপস্থিতিও ভালো। চলতি সপ্তাহে বেচাকেনা আরও বাড়বে বলে এমন আশা করছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। ক্রেতা-পাইকারদের ভিড়ে সরগরম বটতলা হাট। এবার ভারতীয় নয়, দেশি জাতের গরুতেই জমজমাট বাজার।

হাটে জাল টাকা শনাক্তের ব্যাংক বুথ স্থাপনসহ, তদারকির বিষয়টি জানান সংশ্লিষ্টরা।

এই হাটটিতে প্রতিদিন প্রায় ৭শ থেকে এক হাজার হাজার গরু ও ছাগল কেনা বেচা হওয়ার কথা জানান সংশ্লিষ্ট ইজারাদার। যার পরিমান ১০ কোটি টাকার উপরে।

খাজনা ও জাল টাকা প্রতিরোধে বাড়তি তদারকিসহ ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এনএ/

দেখুন: বান্দরবান সীমান্তে পাচারকালে ৮০৭টি গরু উদ্ধার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন