১৬/০২/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাংনী উপজেলায় এক আলোচনা সভা ও লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকালে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী।

সভায় গাংনী উপজেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া একটি জাতীয় সম্পদ। যথাযথভাবে সংরক্ষণ না হলে এই সম্পদ নষ্ট হয়ে যায় এবং রাষ্ট্র আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি।

ইউএনও আনোয়ার হোসেন বলেন, আমরা চাই প্রতিটি কোরবানির চামড়া যেন যথাযথভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, যাতে সেটি বিক্রি উপযোগী থাকে এবং কোনো অপচয় না ঘটে। এ জন্য সরকারিভাবে যে লবণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়, যাতে তারা কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে।

এবছর কোরবানির ঈদে মেহেরপুর জেলার জন্য সরকারিভাবে ৭৫ মেট্রিক টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে গাংনী উপজেলায় বরাদ্দ পাওয়া গেছে ৩০ মেট্রিক টন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে শেষ মূহুর্তে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট

দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন