বিজ্ঞাপন

সিইসি’র সঙ্গে বৈঠক চলছে জামায়াতের

নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল।

সোমবার (২ জুন) সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ছয় সদস্য প্রতিনিধি দল বৈঠক শুরু করে। বৈঠকে সিইসির কাছে আপিল বিভাগের রায়ের কপি হস্তান্তর করেন জামায়াত নেতারা।

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নিচ্ছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে রোববার উচ্চ আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার পর দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এছাড়া দলটি প্রতীক ফিরে পাবে কিনা সে বিষয়ে ইসি সিদ্ধান্ত দেবে বলেও জানায় আপিল বিভাগ। মূলত এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন জামায়াতের প্রতিনিধি দল।

পড়ুন : নির্বাচন কমিশনে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন