সকাল থেকে ১৫ মিনিট পরপর চলেছে মেট্রোরেল। সকালে মেট্রোরেলের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে মেট্রোরেলের স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায় সকাল থেকেই।
বিজ্ঞাপন
পরে সোয়া ১০টার দিকে আবার পূর্বনির্ধারিত বিরতিতেই স্টেশনেআসতে শুরু করে মেট্রোরেল। এদিকে মেট্রোরেলের কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোরেলের সেবা যাচ্ছে ৫ জেলায়। ২০৩০ সালের মধ্যে এমআরটি লাইন-টিতে যুক্ত হবে নারায়ণগঞ্জ। লাইন-সিক্স এবং এমআরটি লাইন-ওয়ানের মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সীগঞ্জ জেলা। আর এমআরটি লাইন-ফাইভ নর্দান রুটের মাধ্যমে নরসিংদী ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে।


