আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বুধবার (৪ জুন) আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে প্রশাসক বলেন, এবার ঈদে প্রায় ২০০০০ টন বর্জ্য তৈরি হবে। এ বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রায় ১০০০০ কর্মী ৩ দিনব্যাপী নিয়োজিত থাকবে। এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্জ্য সঠিক ব্যবস্থাপনার জন্য ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং, চার হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে।
এছাড়া আমিন বাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা প্লাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২টি পরিখা খনন করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিংয়ের জন্য ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
পড়ুন: আসন্ন ঈদে বর্জ্য ব্যবস্থাপনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে: ডিএনসিসি প্রশাসক
দেখুন: কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ঢাকার দুই সিটি
এস


