বিজ্ঞাপন

রাজনৈতিক দলের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

পরিবর্তিত পরিস্থিতিতে এবারের ঈদটা অন্যরকম কাটবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের নেতারা একেকজন একেক জায়গায় ঈদুল আজহা উদযাপন করবেন বলে জানা গেছে

বিএনপির নেতারা কে কোথায় থাকবেন

সম্প্রতি চিকিৎসা শেষ করে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া। তবে শর্মিলা রহমান ইতোমধ্যে তাদের দুই মেয়ে- জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের কাছে ফিরে গেছেন।

অন্যদিকে, ডা. জুবাইদা রহমান আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তার স্বামী তারেক রহমান ও তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অপেক্ষা করছেন। তারা এবারের ঈদ উদযাপন করবেন যুক্তরাজ্যে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। তিনি ঢাকার গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ড. আব্দুল মঈন খান তার নিজ নির্বাচনি এলাকা নরসিংদীর পলাশে ঈদ উদযাপন করবেন। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার, বেগম সেলিমা রহমান বনানী বাসায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ উদযাপন করবেন।

হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বনানী বড় মসজিদ এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন।

এ ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য এবং সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এবারের ঈদের সময় বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দিয়েছেন।

ঈদের দিন বেলা ১১টা ৩০ মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ।

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদুল আজহা অন্যরকম কাটবে। এরই মধ্যে দলকে তাদের দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন


দলের শীর্ষ নেতারা দেশের বিভিন্ন স্থানে নিজ নিজ এলাকায় ও বিদেশে ঈদ উদযাপন করবেন। বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দলের নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঈদের নামাজ আদায় করবেন। একই সঙ্গে তারা স্থানীয় জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

দলের আমির ডা. শফিকুর রহমান ঈদ উদযাপন করবেন মৌলভীবাজার জেলায় নিজ গ্রামে। নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঈদ করবেন রাজশাহীর গোদাগাড়ীতে। নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদ করবেন। এছাড়া নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম ঈদ উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়ায়।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবস্থান করবেন সৌদি আরবের মক্কা নগরীতে। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঈদ করবেন কুমিল্লার লাকসামে। এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান থাকবেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায়,হামিদুর রহমান আযাদ থাকবেন ঢাকার বসুন্ধরায়, মাওলানা আবদুল হালিম থাকবেন চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল থাকবেন বরিশালে, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের থাকবেন সিলেটে এবং মাওলানা মো. শাহজাহান থাকবেন চট্টগ্রাম মহানগরীতে।

এছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন, আবদুর রব ও মোবারক হোসাইন ঈদ করবেন ঢাকায়। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ থাকবেন ময়মনসিংহের মুক্তাগাছায়, অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন থাকবেন বগুড়ায়। অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ থাকবেন সৌদি আরবে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল থাকবেন চাঁপাইনবাবগঞ্জে। ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন থাকবেন সিলেটে।

পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ঈদযাত্রায় স্বস্তি, নেই যানজট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন