দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক, প্যানেল চেয়ারম্যান এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানগণ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার সরকারি কমিশনার আরাব আল আকাশ। এছাড়াও উক্ত মতবিনিময় সভায় দিনাজপুরে ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ১ মাসের মধ্যে ১৩টি উপজেলায় সকল ইউনিয়ন পরিষদ এলাকায় ১০০ প্রজাতির ন্যূনতম ৭ হাজার গাছের চারা রোপন করতে হবে। এই গাছে চারা রোপনকে কেন্দ্র করে এখন থেকেই নিজ নিজ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
পড়ুন : দিনাজপুরে দুইদিন ব্যাপী রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান


