১৩/০২/২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৩:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ অনুষ্ঠিত

দিনাজপুর মেডিকেল কলেজের অডিটোরিয়াম হলে ২০২৪-২০২৫ সেশন ১ম বর্ষ, ৩৪ ব্যাচ-এর ছাত্র-ছাত্রীদের এমন. বি. বি.এস কোর্স-এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সেখ সাদেক আলী এর সভাপতিত্বে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ডা: মোঃ ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মোঃ মোজাম্মেল হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রাবাসের হোস্টেল সুপার ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রীনিবাসের হোস্টেল সুপার ডাঃ লায়লা ফেরদৌস ও ডাঃ লিপিকা রানী অধিকারী।

অনুষ্ঠিত ওরিয়েন্টেশন এবং পরিচিতিমূলক ক্লাশ-২০২৫ অনুষ্ঠানের শুরুতেই দিনাজপুর মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের ২০০ শিক্ষার্থীদের একটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্ব শেষে দিনাজপুর মেডিকেল কলেজের ক্যাম্পাস ও বিভাগ এবং কলেজের সর্ব বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। সর্বশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিকনির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন