ইসরায়েলে একটি ফাত্তাহ-১ ‘হাইপারসোনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) রাতে এটি ইসরায়েকে লক্ষ্য করে ছোড়া হয়।
২০২৪ সালের ১ অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময়, তারা কয়েক ডজন ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে, বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে।
ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নামকরণ করেছিলেন।
আইআরজিসি ক্ষেপণাস্ত্রটিকে ‘ইসরাইল-স্ট্রাইকার’ হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময়, ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল, ‘তেল আবিবে ৪০০ সেকেন্ড।’
যদিও আইআরজিসি দাবি করে যে, ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
পড়ুন: আয়াতুল্লাহ আলী খামেনিকে এখনই হত্যা করা হবে না: ট্রাম্প
এস


