মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম-এর নেতৃত্বে ডিএনসি দিনাজপুরের এক চৌকস অভিযানিক টিমের সদস্যদের সহযোগিতায় এবং গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ১ নং ওয়ার্ডের মাশিমপুর সড়ক পাড়ার মৃত আইনুল হকের কন্যা শিউলি মনি (৩৭) এর নিজ বাড়ি তল্লাশি করে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৭,৫০,০০০/- টাকা (সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।
আটককৃত আসামী শিউলি মনি (৩৭)-এর বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

