১৮/০২/২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
32 C
Dhaka
১৮/০২/২০২৬, ১৬:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে তরুণদের পরিচ্ছন্নতা অভিযান

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির অবনতির কারণে বরগুনাবাসীর মধ্যে চরম উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।

এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম কর্মসূচির আয়োজন করেছে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। র‍্যাপিড রেসপন্স টিম ও জাগোনারী। সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালের দিকে বরগুনা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান পরিষ্কার করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেন সেচ্ছাসেবকরা। এ ছাড়াও তাদেরকে মশার কয়েল বিতরণ করতে দেখা যায়।

বিজ্ঞাপন


এ বিষয়ে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান বলেন, শুধু নিজের ঘর নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। তরুণদের সম্পৃক্ত করে তাদের ভেতর সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য, যেন ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয়।


বিডি ক্লিনের জেলা সমন্বয়ক নাঈম ইসলাম বলেন, শুধু আমাদের পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য সকলের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি। আসুন আমরা সবাই স্ব স্ব ক্ষেত্রে সচেতন হই, ডেঙ্গুমুক্ত বরগুনা গড়ি।


বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১শ ০৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ ৮৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। মৃত্যু বরণ করেছেন ২০ জন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে পাঁচজন মৃত্যুবরণ করেন, বাকি ১৫ জন দেশের বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অধিকাংশই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সাথে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গু রোগীর প্রকোপ।

পড়ুন : বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, বাড়ছে মৃত্যুর মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন