বিজ্ঞাপন

ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ হয়েছে। এতে ব্যাপক শব্দে ওই এলাকা কেঁপে উঠে বলে দাবি করেছে ইরান।

বিজ্ঞাপন

আজ শনিবার (২১ জুন) সকালে ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানকার ইন্টারনেট বন্ধ থাকায় এর বেশি কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

ইরানের ফারস সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান যুদ্ধের সময় ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিতে আগেও আক্রমণ করেছিল।

ইসরায়েলি সংবাদমাদ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে (লিকেজ) পড়েনি। এ ঘটনায় আইডিএফ কোনো মন্তব্য করেনি।

এনএ/

দেখুন: ইরানের পক্ষ নিয়ে যু/দ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন