বিজ্ঞাপন

‘স্পাইডার ম্যান’ অভিনেতা চলে গেছেন না ফেরার দেশে

হলিউডের প্রখ্যাত অভিনেতা জ্যাক ফিলমোর বেটস চলে গেছেন না ফেরার দেশে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার নিজ বাসভবনে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পশ্চিমা বিনোদন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

২০০২ সালে সাম রাইমির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘হেনরি বলকান’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ‘পিটার পার্কার’-এর পাশাপাশি এই চরিত্রটিও দর্শকদের মনে জায়গা করে নেয়।

জ্যাক বেটসের মৃত্যুর খবর প্রথম জানান তার ভাগনে ডিন সুলিভান। অনেকেই দুঃখ প্রকাশ করে বলেছেন, তিনি আর মাত্র চার বছর বেঁচে থাকলেই শতবর্ষ পূর্ণ করতেন।

১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সির জার্সি সিটিতে জন্ম নেওয়া জ্যাক বেড়ে ওঠেন মিয়ামিতে। থিয়েটার বিষয়ে পড়াশোনা করেন মিয়ামি বিশ্ববিদ্যালয়ে এবং পরে নিউ ইয়র্কে পাড়ি জমান অভিনয়ের স্বপ্ন নিয়ে। ১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ নাটকের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ এবং ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তার উপস্থিতি দর্শকদের মনে গেঁথে আছে।

এনএ/

দেখুন: চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন