দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মেহেদী হাসান সুমন এর উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) দুপুর ১২ টায় কাহারোল রিপোর্টার্স ইউনিটিতে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও দিনাজপুর যুবদলের সাবেক সহ সভাপতি এবং কাহারোল উপজেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুমন।
দৈনিক আমার সংবাদের কাহারোল উপজেলা প্রতিনিধি ও কাহারোল রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক বিষয়াদি, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা করা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং আগামীর করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চলমান আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেহেদী হাসান সুমন বলেন, আমি ছাত্রজীবন থেকেই এই রাজনীতির আদর্শ লালন করেছি। রাজনীতি মানে সেবা, আত্মত্যাগ ও সততা।
এই আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থা করা হবে। বেকারত্ব দূরীকরণে মিল, কারখানা ও ফ্যাক্টরি করে কর্মসংস্থান সৃষ্টি সহ মানব কল্যাণে কাজ করব।
তিনি আরও বলেন, আমি এলাকার বহু উন্নয়নমূলক কাজ নিঃস্বার্থভাবে করে যাচ্ছি। আমি সবসময় জনগণের সাথে সম্পর্ক রাখছি এবং তাদের সকল কাজে সহযোগিতা করার চেষ্টা করছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে আপনারা সবসময় পাশে পাবেন। মতবিনিময় সভা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইম ইসলাম ও সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পড়ুন : দিনাজপুরে বীরগঞ্জে ১০টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন


