ফেনী জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শুক্রবার (২৭ জুন) ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবির দাবি, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ভারতীয় মাদক, ঔষধ ও অন্যান্য সামগ্রী স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি আগামীতেও বজায় থাকবে।
পড়ুন: ঝিনাইদহে ভোরের আলো ফুটতেই ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
দেখুন: শিক্ষকের গায়ে হাত তুললেন ছাত্র, অতঃপর
ইম/


