১৩/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর সুইহারী ইউনিয়ন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর শহরের সুইহারী ইউনিয়ন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৫) বিকেলে সুইহারী ইউনিয়ন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুইহারী ইউনিয়ন ক্লাবের আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রাশেদ।

ক্লাবের সদস্য সচিব মোঃ মামুন’র সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, মোঃ ফিরোজ খান, নিরেন কুমার মজুমদার, রঞ্জিত দাস গুপ্ত, মোঃ রেজাউল বারী নান্নু, মোঃ ওয়াহিদুল হক লাবু, মোঃ মজিদ মজুমদার, ডা. প্রদীপ কুমার রায়, মোঃ হাসান আলী বিপ্লব, মোঃ আনোয়ার, মােঃ শাহিদ খান শাহিন, মোঃ আলম, মোঃ নুর আলম সোহেল, মোঃ আতিকুর রহমান, মোঃ জনি ইসলাম, মোঃ রাজু, মোঃ সামিউল ইসলাম, মোঃ তিলক, মোঃ আব্দুল মজিদ মিয়া প্রমুখ।

সভায় বিগত ১০ মাসের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রাশেদ। এছাড়া ইউনিয়ন ক্লাবের নির্বাচন উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ, ভোটার তালিকা প্রস্তুতকরণ, ক্লাবের উন্নয়নের জন্য দোকান ভাড়া নির্ধারণ, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের করনীয় বিষয়ে আলোচনাসহ ক্লাবের সার্বিক উন্নয়নে আলোচনা করা হয়।

সব শেষে সাধারণ সভায় উপস্থিত ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের আহবায়ক মোঃ রাশেদুজ্জামান রাশেদ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে সিএমই অন এ্যাবডোমিনালইমেজিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন