মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে অস্ত্রসহ সাব্বির আহমেদ দীপু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাতিমারা পুলিশ। এসময় তার প্রাইভেটকার থেকে ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার দুপুর ১ টার দিকে সদর উপজেলার রামপাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সাব্বির আহমেদ দীপু মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ছটপটকা গ্রামের হাজি আবুল কালাম তালুকদারের ছেলে। দীপুর বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র মামলারসহ ১৪টি মামলা রয়েছে।
জানা গেছে, এইচএসসি পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা চলে যাওয়ার সময় কলেজের সামনে নারায়ণগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারে থাকা সাব্বির হোসেন দীপু গাড়ি থেকে নেমে কোমর থেকে রিভলবার বের করে প্রদর্শণ করে।

এসময় কিলো ডিউটিতে থাকা হাতিমারা পুলিশ সদস্যরা এসে তাকে তাৎক্ষণিক আটক করার চেষ্টা করলে আসামি তিন রাউন্ড গুলি করে। গুলির ও আশপাশের মানুষের হইচই শুনে রামপাল কলেজে ডিউটিতে থাকা ২ জন পুলিশ সদস্য দৌড়ে ছুটে আসে ঘটনাস্থলে। একপর্যায়ে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তারকালে ধস্তা ধস্তিতে ও রিভলবারের আঘাতে একজন এএসআই ও দুইজন কনস্টেবল আহত হয়। তাদের তিনজকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। পরে স্থানীয় ছাত্র জনতা তাকে মারধর করাসহ প্রাইভেটকারটি ভাঙচুর করে খাদে ফেলে দেয়।
মুন্সীগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, সাব্বির আহমদ দিপু একজন প্রফেশনাল কিলার। তার বিরূদ্ধে হত্যা ও অস্রসহ ১৪টি মামলা রয়েছে। তার সাথে আরো দুইজন ছিল, তারা কৌশলে পালিয়ে গেছে। তাকে বর্তমানে থানা পুলিশে হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালত পাঠানো হবে।


