28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান, সদরে সাহেপ্রতাব এলাকার একটি কলেজ পড়ুয়া ছেলের খোঁজখবর নেয়া শেষে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তাঁরা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপড়েন তাঁরা। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

পড়ুন: নিজ দলের কেউ মাদকের সাথে জড়িত হলে ছাড় নয় : সাইফুল ইসলাম ফিরোজ

দেখুন: ছাত্র আন্দোলনের পরও সচেতন নয় পাথচারীরা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন