দিনাজপুরে আজ বুধবার বাহাদুর বাজারস্থ কার্যালয় প্রাঙ্গণে বাহাদুর বাজার কুলি শ্রমিক ইউনিয়ন (গভঃ রেজিঃ নং-২২৬৭) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার হবিবর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার রবিউল আউয়াল খোকা জানান, সকাল ৯টা হতে দুপুর ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। মোট ভোটারের সংখ্যা হলো ৫৫ জন। ভোট পড়েছে ৫০টি। ৮টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতরা হলেন- সভাপতি পদে আব্দুস সাত্তার (ছাতা মার্কা), সহ-সভাপতি পদে শরিফুল ইসলাম সেলি (টেবিল মার্কা), সাধারন সম্পাদক পদে মোঃ আনিসুর রহমান (রিক্সা মার্কা), সহ-সাধারন সম্পাদক পদে মোঃ আবুল কালাম-১ (খেজুর গাছ মার্কা), সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক (মোরগ মার্কা), অর্থ সম্পাদক পদে আব্দুস সালাম (তালা মার্কা), প্রচার সম্পাদক পদে মোঃ বিশাল (অটো রিক্সা মার্কা), কার্যনির্বাহী সদস্য পদে কমর আলী শেখ (তাঁরা মার্কা)। নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আঞ্চলিক শ্রম দপ্তর হতে শ্রম কর্মকর্তা (সিঃ সিঃ) মোঃ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সহকারী প্রিজাইডিং অফিসার মিল আগরওয়ালা, সদস্য মোঃ ডাবলু, মোসাদ্দেকুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন। সেই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো নির্বাচন পর্যবেক্ষন করেন।
পড়ুন: ৫ দফা দাবিতে সিলেটে শনিবার থেকে পরিবহণ ধর্মঘট
দেখুন: নোয়াখালী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা |
ইম/


